‘বিশ্বকাপের প্রথম হোম-অফিস ফুটবলার নেইমার’


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২০ জুন, ২০২৬, ৭:১২ পূর্বাহ্ণ
‘বিশ্বকাপের প্রথম হোম-অফিস ফুটবলার নেইমার’

‘বিশ্বকাপের প্রথম হোম-অফিস ফুটবলার নেইমার’। চোটের কারণে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে নিয়ে বেশ রসিকতাই করলেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। চোটের কারণে বিশ্বকাপে এখনো মাঠে নামতে না পারা এই ফরোয়ার্ডকে তিনি অভিহিত করেছেন ‘বিশ্বকাপের প্রথম হোম-অফিস ফুটবলার’ হিসেবে।

সম্প্রতি বেলো হরিজোন্তের একটি সরকারি অনুষ্ঠানে নেইমারের প্রতি এক শিশুর ভালোবাসার কথা শুনে প্রেসিডেন্ট লুলা মজা করে বলেন, ‘নেইমার তো খেলছেই না। সে বিশ্বের প্রথম ফুটবলার যে কি না হোম-অফিসে থেকে বিশ্বকাপ দলে ডাক পেয়েছে!’

পরে অবশ্য এর ব্যাখ্যাও দিয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্যটি তিনি দেখেছিলেন এবং তা থেকেই অনুপ্রাণিত হয়ে কথাটি বলেছেন।

এরপর ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশংসা করে লুলা বলেন, ‘প্রযুক্তির উন্নতির ফলে এমন এক সময় হয়তো আসবে, যখন আমরা এআই ব্যবহার করে এমন একটি দল গড়ব যেখানে ১১ জনই পেলের মতো কিংবদন্তি খেলোয়াড় থাকবে।’

এদিকে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপ সম্পন্ন করতে নেইমার দলের সঙ্গে ফিলাডেলফিয়াতে যাননি। তিনি নিউজার্সিতে থেকেই ফিটনেস নিয়ে কাজ করছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০