নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৪ জুন, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ ৩৫৩
নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী

কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (২৪ জুন) সকালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের-এর কেন্দ্রীয় সচিবদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নকল নেই, তবে নকলের ধরন পরিবর্তন হয়েছে। সাইবার আইন পরিবর্তন হচ্ছে যাতে নকলের সহযোগীরা পার পেতে না পারে। এ জাতির শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে ১০ বছর ধরে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় মন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেয়া হবে। একইসঙ্গে ২০২৭ সালে কারিকুলাম পরিমার্জনসহ ২০২৮ সালে তা পরিবর্তন করা হবে। এছাড়া ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক অবসর ভাতা পাননি তাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে অবসর ভাতা চালুর কথা জানান শিক্ষামন্ত্রী।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১