চুয়াডাঙ্গায় ই.য়া.বা ও টা.পে.ন্টা.ড.ল.সহ দুই মা.দ.ক কারবারি গ্রে.প্তা.র


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৫ জুন, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ ১৫৮
চুয়াডাঙ্গায় ই.য়া.বা ও টা.পে.ন্টা.ড.ল.সহ দুই মা.দ.ক কারবারি গ্রে.প্তা.র

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবা ও ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সেলিম রেজা (৪৪) ও আরফিন হোসেন (২৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সেলিম রেজা হারদী ইউনিয়নের পুরাতন যাদবপুর গ্রামের আনাচ মালিতার ছেলে। অপরদিকে আরফিন হোসেন পোলতাডাঙ্গা গ্রামের মৃত হাসিবুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গার ওসমানপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. নবাব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশের সড়ক থেকে দুইজনকে আটক করা হয়।

তল্লাশিকালে তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া মাদক বিক্রি ও সংরক্ষণের সঙ্গে আরও দুই সহযোগীসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন জড়িত রয়েছে। এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০