গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট রিনো
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ
২৫
গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর অ্যাডভোকেট রিনো প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নতুন দায়িত্বে তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
আপনার মতামত লিখুন :