
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, সৌদি অনুরোধের পর দেশটির যুদ্ধবিমানকে আকাশপথে প্রতিরক্ষামূলক জ্বালানি সরবরাহে সহায়তা করবে যুক্তরাজ্য। আগামী কয়েক দিনের মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে।
এ কাজে সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে থাকা একটি ভয়েজার বিমান ব্যবহারের কথা রয়েছে। প্রাথমিকভাবে কয়েক সপ্তাহ এ সহায়তা চালু থাকার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদ ও লোহিত সাগর উপকূলের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা।
যুক্তরাজ্য জানিয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :