নওগাঁ সীমান্তে ২৭০ পিস ট্যা.পে.ন্টা.ড.ল.সহ দুই মা.দ.ক কারবারি আটক


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৫ জুন, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ ৫৭
নওগাঁ সীমান্তে ২৭০ পিস ট্যা.পে.ন্টা.ড.ল.সহ দুই মা.দ.ক কারবারি আটক

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অভিযান চালিয়ে ২৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল ধামইরহাট উপজেলার হযরতপুর গ্রামের একটি সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি জানায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সির নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ২৫৬ এমপি থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হযরতপুর গ্রামের সেতুর উত্তর-পশ্চিম পাশ থেকে ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এ সময় কাষ্টবৈ ভাংগাপাড়া গ্রামের মো. শরীফ হোসেন (২৯) এবং শিয়াড়া গ্রামের মো. মোর্শেদুল ইসলাম (১৮)-কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মাদকসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালান এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০