সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণের সমাপনী


ফিরোজ হোসেন, সাতক্ষীরা প্রকাশের সময় : ২৬ জুন, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ ৬৭
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণের সমাপনী

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষক ও প্রোগ্রাম সমন্বয়কারী মো. সাহানোয়ার সাইদ শাহীন এবং সাংবাদিক মো. সাইদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী।

প্রশিক্ষণে সাতক্ষীরা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।

আয়োজকেরা জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ডিজিটাল নিরাপত্তা এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

সাতক্ষীরার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০