ফেনীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মা.দ.ক জব্দ, আটক ৪


ফেনী প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ জুন, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ ৭৩
ফেনীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মা.দ.ক জব্দ, আটক ৪

ফেনী ও কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় চারজনকে আটক করা হয়েছে।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চট্টগ্রামগামী ‘নিউ দাউদকান্দি এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সিনথিয়া ইসলাম (২৭) ও রাবিয়া (৪৫) নামে দুজনকে আটক করা হয়।

তাদের লাগেজ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ১৩ কেজি গাঁজা, এক বোতল বিদেশি মদ ও ছয় বোতল বিয়ার জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) রাত দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে মজিবুল হক (২৯) ও মো. সিয়াম (২৫) নামে আরও দুজনকে আটক করা হয়। এ সময় তাদের গরু রাখার ঘর থেকে ২৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে র‍্যাব-৭-এর আরেকটি দল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারের দ্বীপসংলগ্ন সরকারহাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক রোহিঙ্গা নাগরিক দোস্ত মোহাম্মদকে আটক করে। তাঁর কাছ থেকে ৫ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা।

র‍্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০