কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ ২০৭
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে শহরের এনএস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রুবেল হত্যার চার বছর পার হলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উদ্ঘাটিত না হওয়ায় এবং মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা না হওয়ায় সাংবাদিক সমাজে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার বিচারহীনতা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তাই রুবেল হত্যা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।

দৈনিক কুষ্টিয়ার খবর–এর ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদ হাসান, আয়না টিভির প্রতিনিধি সোহেল পারভেজ এবং কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

এ সময় কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মওলাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মামলার তদন্ত শেষ করে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। দাবি বাস্তবায়িত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, ২০২২ সালের ৩ জুলাই সন্ধ্যার পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হন। চার দিন পর, ৭ জুলাই কুষ্টিয়ার গড়াই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়ার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১