আমি প্রধানমন্ত্রীর বন্ধু না: শাহে আলম


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ ১০২
আমি প্রধানমন্ত্রীর বন্ধু না: শাহে আলম

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আমাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু বলা হয়। আমি স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এ কথা জানান তিনি।

শাহে আলম বলেন, তার (প্রধানমন্ত্রী) সাথে আমার বয়সের গ্যাপ আছে। তবে রাজনৈতিক কর্মী হিসেবে তার সঙ্গে আমার সম্পর্ক আছে।
প্রতিমন্ত্রী বলেন, আমার কথার খণ্ডিত অংশ প্রচার করবেন না। বরং পুরো বক্তব্য তুলে ধরবেন।

আমার সমালোচনা করায় কিন্তু আমি চিন্তিত না। বরং সমালোচনায় আমাকে দেশবাসীর কাছে পরিচিত করেছে। ভালোমন্দ বিচার জনগণ করবে।

নিজের সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে তিনি বলেন, আমার নির্বাচনী হলফনামায় সব সম্পদ, তথ্য দিয়েছি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেই পাবেন। অথচ সেসব গোপন করে বলা হলো প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদ আটগুণ বেড়েছে। এসব সংবাদ দেখলে খারাপ লাগবে। এসব সংবাদ করে হেয় প্রতিপন্ন করার আগে যাচাই-বাছাই করে নেয়ার অনুরোধ করছি।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১