বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাবিতে বহিরাগত প্রবেশ থাকবে নিয়ন্ত্রিত


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ণ ২০৪
বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাবিতে বহিরাগত প্রবেশ থাকবে নিয়ন্ত্রিত

বিশ্বকাপ ফাইনালের ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রবেশাধিকার ‘সীমাবদ্ধ’ করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়ার কথা শনিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের প্রবেশ এবং যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

“এসময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে কেবল বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে। অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।”

জরুরি সেবার বাহনের মধ্যে রয়েছে- অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড শেয়ারের বাহন, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন। তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাই কোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সবসময় নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) রাত একটায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১