বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ ২০১
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক কবি জয়দুল হোসেন রচিত ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি ও আদিল প্রকাশনির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান শিশির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান এবং ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত।

এ ছাড়া বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, কবি আল মাহমুদ স্মৃতি পরিষদ ও গবেষণা কেন্দ্রের উপদেষ্টা এইচ. এম. আবুল বাশার, তরী, বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, বিশিষ্ট নারী নেত্রী ফজিলাতুন্নাহার, সংগীতশিল্পী হৃদয় কামাল ও রম্যলেখক পরিমল ভৌমিক। স্বাগত বক্তব্য দেন বইটির প্রকাশক গাজী তানভীর আহমেদ।

আলোচনায় বক্তারা বলেন, ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থে কবি জয়দুল হোসেন কবিতার মাধ্যমে পাখিদের জীবন ও প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন। তাঁরা বলেন, জয়দুল হোসেন শুধু ব্রাহ্মণবাড়িয়ার নয়, দেশেরও একটি গুরুত্বপূর্ণ সাহিত্যসম্পদ। অর্ধশতাধিক গ্রন্থ রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ারও দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে কবি জয়দুল হোসেন বলেন, গ্রন্থটির প্রকাশনা উৎসব আয়োজনের জন্য ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি, প্রকাশক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞ।

অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১