
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কুমারখালী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সন্তোষ কুমার মদকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটের আঞ্চলিক উপ-পরিচালক কে এম আশিকুর জামান বিপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট, খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার রবিউল আলম বাবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কাউট শাখার সম্পাদক আশরাফুল হক, কুমারখালী উপজেলা স্কাউট শাখার সম্পাদক শেখ মাজাহারুল হক মিলন, উপজেলা কমিশনার আব্দুল হালিম, উপজেলা স্কাউট লিডার সাইদুল ইসলাম সাইদ, উপজেলা কাব স্কাউট লিডার মাসুদুর রহমানসহ স্থানীয় স্কাউট নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে উপজেলার চারটি বিদ্যালয়ের বাংলাদেশ স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা। এ সময় স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অতিথি ও স্কাউট সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তারা সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :