
র্যালিটি সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাবনা-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান। এতে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহাবুব মোরশেদ জ্যোতি।
সমাবেশে ভিপি শামসুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি ও অপপ্রচার করা হলে তার দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত।”
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এ সময় সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
র্যালি ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :