নওগাঁয় ট্যা.পে.ন্টা.ড.ল.স.হ ২ জন গ্রেপ্তার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ ১২০
নওগাঁয় ট্যা.পে.ন্টা.ড.ল.স.হ ২ জন গ্রেপ্তার

নওগাঁয় মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বিলদুবলা দিয়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দার বিলদুবলা দিয়ারাপাড়া গ্রামের মো. হুমায়ুন কবির (২৫) এবং বগুড়ার দক্ষিণ বৃন্দাবনপাড়া এলাকার মো. পাভেল ওরফে পরাগ (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার একটি দল অভিযান চালিয়ে সিরাজুল ইসলামের বাড়ির সামনে রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১০০ মিলিগ্রামের ৩৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৮২০ টাকা উদ্ধার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০