পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে ‘ষড়যন্ত্রের বিচার’ চাইলেন এমপি বাবুল


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ ৭০
পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে ‘ষড়যন্ত্রের বিচার’ চাইলেন এমপি বাবুল

তৃণমূলের একাংশের সমালোচনার জবাবে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজের বিরুদ্ধে চলা ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস উচ্চবিদ্যালয় মাঠে আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে ‘কর্মী মূল্যায়ন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি বাবুল।

রোকন উদ্দিন বাবুল বলেন, সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। যারা নিজেদের তৃণমূলের প্রতিনিধি দাবি করে তাঁকে অযোগ্য বলছেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যদি তাঁকে অযোগ্য মনে করে পদত্যাগের নির্দেশ দেন, তাহলে এক মুহূর্তও দেরি না করে তিনি পদত্যাগ করবেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত দাবি করে এমপি বাবুল বলেন, প্রধানমন্ত্রীর কাছে তাঁর আবেদন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে চলা দীর্ঘদিনের রাজনৈতিক চক্রান্তের বিচার করা হোক।

তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সময়ও একটি মহল নানা ধরনের চক্রান্ত ও সমালোচনা করেছিল। তবে দলীয় নেতৃত্ব তদন্ত করে তাঁকে মনোনয়ন দিয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পরও ওই মহল থেমে নেই বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড শুধু তাঁর ব্যক্তিগত ক্ষতি করছে না, দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।

তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাবুল বলেন, কোনো অপশক্তি বা চক্রান্তকারী যেন দলের আদর্শ, নেতাকর্মীদের ঐক্য ও তাঁর মর্যাদা ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেন, অল্প সময়ে সংসদ সদস্যের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। সভা থেকে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান নেতাকর্মীরা।

সভা শুরুর আগে প্রজেক্টরের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১