
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে চেকগুলো হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সড়ক নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, মোটরসাইকেল আরোহীদের আরও সতর্ক হয়ে আইন মেনে চলতে হবে। অবৈধ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দক্ষ চালকের অভাব ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে।
উন্নত বিশ্বের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও যাত্রী—উভয়কেই সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকী, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণহানি ঘটায় না, অনেক সময় পুরো পরিবারের আর্থিক ও সামাজিক ভিত্তিও নড়বড়ে করে দেয়। দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা ব্যয় এবং উপার্জনক্ষম কাউকে হারানোর কারণে পরিবারের সদস্যদের জীবনেও অনিশ্চয়তা নেমে আসে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ৮২ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়াও জরুরি।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :