
সোমবার উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের কমান্ডার আকতার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফয়জুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার জেলে ও মৎস্যজীবীরা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতিয়া নদী ও সাগরবেষ্টিত উপজেলা হওয়ায় এখানকার জেলে ও মৎস্যজীবীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের জীবনমান উন্নয়ন এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে প্রজনন মৌসুমে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জাল ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে জেলে সমাজকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, মৎস্যসম্পদ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এ সম্পদ সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি জেলেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব।
তিনি বলেন, জেলেদের স্বার্থ রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সরকারি আইন ও বিধিনিষেধ মেনে মাছ আহরণ করলে মৎস্যসম্পদের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এ জন্য জেলে ও মৎস্যজীবীদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, জেলেদের জীবনমান উন্নয়ন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদী ও সাগরে অবৈধভাবে মাছ শিকার বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।
পরে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলে ও মৎস্যজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :