নওগাঁয় ই.য়া.বা.স.হ আটক ৩


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ ৭৮
নওগাঁয় ই.য়া.বা.স.হ আটক ৩

নওগাঁয় বদলগাছীতে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

২৬ আগস্ট রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলার হলুদবিহার গ্রামে সুমন হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত লোকজনের সামনে সুমনের দেহ তল্লাশি করে তাঁর পরনের প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হলুদবিহার গ্রামের ময়েন উদ্দিনের ছেলে সুমন হোসেন (৩৬), কোলার পালশা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (২৮) এবং খামার আক্কেলপুর গ্রামের মৃত শাহজাহানের ছেলে আবুল কাশেম (৪৬)।

পুলিশ জানায়, অভিযানে সুমনের দুই সহযোগীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১