সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ ৭২
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক

বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে একে একে তিনটি সাপের দেখা মিলেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় মন্ত্রণালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৬ নম্বর ভবনের এই তলাতেই শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কার্যালয় রয়েছে।

মন্ত্রণালয়ের প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশের পর করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি সাপের দেখা মেলে। করিডোরে সাপগুলো চলাচল করতে দেখে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা তিনটি সাপকেই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা। তারা বিস্ময় প্রকাশ করে বলেন, সচিবালয়ের ১৯ তলার মতো উঁচু ভবনের করিডোরে একসঙ্গে তিনটি সাপ দেখা গেছে। ভবনের ভেতরের কোনো স্টোররুম বা অন্য কোনো স্থানে আরও সাপ থাকতে পারে। এ কারণে অনেকের মধ্যেই আতঙ্ক দেখা দিয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১