
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে জাতীয় পুরস্কারের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রস্তাব যাচাই-বাছাই করা, বিভিন্ন জাতীয় পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদানের বিষয়ে সুপারিশ করা, নতুন জাতীয় পুরস্কারের প্রয়োজনীয়তা যাচাই এবং এ-সংক্রান্ত পরিকল্পনা প্রণয়নে সুপারিশ দেওয়া। পাশাপাশি কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি জাতীয় পুরস্কার সংক্রান্ত কমিটি গঠন করে জারি করা আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দিতে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে নয় সদস্যের একটি সচিবালয়ও গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, তথ্য ও সম্প্রচার এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে থাকবেন।
আপনার মতামত লিখুন :