
কাজল হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ইমদাদুল্লাহ। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইসলামি সংগীত পরিবেশন করেন মো. ইফতেখার হোসাইন মাহের ও ইসমাইল শিপন।
সেমিনারে ‘নজরুল সাহিত্যে ইসলামি দর্শন’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ড. আবুল আসাদ নোমানী। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম কামিল মাদরাসায় আরবি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আলোচনায় নজরুলের সাহিত্যকর্মে ইসলামি ভাবধারা, দর্শন ও ধর্মীয় চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। সমাপনী বক্তব্য দেন এবং সভাপতির দায়িত্ব পালন করেন শায়খ ইমদাদুল হক।
সেমিনারে কথাসাহিত্যিক পিন্টু রহমান, প্রভাষক খাইরুল ইসলাম, নাদিউজ্জামান রিজভী, মুনশি মুহাম্মদ আব্দুল্লাহ, শাহ হাফিজ উদ্দিন, সাইফুল্লাহ, মো. আব্দুল্লাহ আল রাতুল, মো. ইউনুস আলী মাস্টার, মো. মাহামুদুল হাসান, মো. আরাফাত রহমান, তামজীদ হাসান আবির, বেলায়েত হোসেন বিপু, কাজী রোহান, মো. মোমিন, তাওহিদ খান, আশিক ইসলাম, মুন্না মাহদী, মো. সোহেল রানা ও আননাফিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, নজরুলের সাহিত্যকর্মে ইসলামি দর্শন, মানবতাবাদ ও ধর্মীয় চেতনার বিভিন্ন দিক নিয়ে পাঠক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে আলোচনা ও গবেষণার আগ্রহ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :