
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার সৈয়দ মাসুদ রুমি সেতু এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের জসিন, ফরিদপুরের সোলাইমান জোয়ার্দার ও রাজবাড়ীর পাংশা উপজেলার সবুজ হোসেন।
পুলিশ জানায়, রাতে নিয়মিত চেকপোস্ট চলাকালে সন্দেহ হওয়ায় ট্রাকটি থামিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে দুটি গরু, চুরির কাজে ব্যবহৃত ট্রাক ও তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্ত করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গরু, ট্রাক ও গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :