
মাদ্রাসার অধ্যক্ষ মুন্সি নাজমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজলিসুল মুফাসসিরিনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন লাল। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজু আহমেদ এবং অভিভাবক সদস্য নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিশেষ অতিথি আলমগীর হোসেন শিক্ষার্থীদের মানবসেবায় আত্মনিয়োগের মানসিকতা নিয়ে বেড়ে ওঠার কথা বলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুন্সি নাজমুল শিক্ষার্থীদের সত্য কথা বলা, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :