এমপিও শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন শিগগিরই


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ ৫৯
এমপিও শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন শিগগিরই

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতন কাঠামোর সুবিধা পাবেন। তবে তাঁদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। তবে এসব আলোচনা এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর্যায়ে পৌঁছায়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হতে পারে। প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর পৃথক প্রজ্ঞাপন জারির উদ্যোগ আরও এগোতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। তাঁদের মধ্যে প্রায় চার লাখ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে, পৌনে দুই লাখ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে এবং ২৩ হাজারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন।

সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত নতুন জাতীয় বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর হয়েছে। নতুন কাঠামোয় মূল বেতন গ্রেডভেদে সর্বোচ্চ ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিধান রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপিও শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে ভুয়া গেজেটও ছড়িয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ওই গেজেট ভুয়া। তাই পৃথক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এ বিষয়ে প্রচারিত অননুমোদিত কাগজপত্রে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০