
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ পদক তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ডিআইজি আশিক সাঈদকে এ পদক দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কর্মকাণ্ডের মূল্যায়নের ভিত্তিতে পিপিএম-সেবার জন্য তাঁর নাম চূড়ান্ত করা হয়েছিল।
তাঁর এ অর্জন রাজশাহী রেঞ্জ পুলিশের কর্মকর্তা ও সদস্যদের জন্যও গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :