নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ী হ.ত্যা মামলার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ ৩২০
নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ী হ.ত্যা মামলার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত হত্যা মামলার প্রধান সন্দেহভাজন রনি ওরফে রনি প্রামাণিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তিনি আন্তজেলা ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

শুক্রবার (২ অক্টোবর) রাতে নওগাঁর আত্রাই থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোরের উত্তর আলাইপুর এলাকার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মূল্যবান স্বর্ণ নিয়ে বাড়ি ফেরার পথে অলিপ দত্তকে দুর্বৃত্তরা কুপিয়ে স্বর্ণ ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মহাদেবপুর থানায় হত্যা মামলা করা হয়।

মামলার তদন্তে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ, মহাদেবপুর থানা পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, পিবিআই ও সিআইডি যুক্ত হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রতের নেতৃত্বে গঠিত বিশেষ তদন্ত দল কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সার্ভিল্যান্স ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রনির সংশ্লিষ্টতার তথ্য পায়।

পুলিশের দাবি, রনির কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও পাঁচটি ক্যাপ উদ্ধার করা হয়েছে। তদন্তে তার ব্যবহৃত ৩৩-৩৪টি সিমকার্ডের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০