ভারত ও পাকিস্তানের চেয়ে দীর্ঘায়ু বাংলাদেশিরা


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ ১৪১
ভারত ও পাকিস্তানের চেয়ে দীর্ঘায়ু বাংলাদেশিরা

২০২৩ সালে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর।

তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তুলনায় যুক্তরাষ্ট্র ও কানাডায় মানুষের গড় আয়ু আরও বেশি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।

বিশেষজ্ঞদের মতে, গড় আয়ু বেশি হলেই মানুষ দীর্ঘ সময় সুস্থভাবে জীবনযাপন করছেন—এমনটা নয়। সুস্থভাবে বেঁচে থাকার সময় সাধারণত মোট গড় আয়ুর চেয়ে কম হয়।

গত শুক্রবার (২ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা ডব্লিউএইচও নতুন এই তথ্য প্রকাশ করে।

মহামারির ধাক্কা কাটিয়ে আগের অবস্থানে গড় আয়ু

ডব্লিউএইচওর তথ্য বলছে, করোনাভাইরাস মহামারির কারণে কমে যাওয়া বৈশ্বিক গড় আয়ু ২০২৩ সালে প্রায় মহামারির আগের অবস্থানে ফিরে এসেছে।

২০২৩ সালে বিশ্বে গড় আয়ু দাঁড়ায় ৭৩ দশমিক ৩ বছর। ২০১৯ সালে এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর। করোনা মহামারির প্রভাবে ২০২১ সালে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে আসে।

ডব্লিউএইচওর ডাটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে গড় আয়ু বৃদ্ধি একটি বড় অর্জন। এখন মানুষের সামনে বড় চ্যালেঞ্জ হলো দীর্ঘ সময় সুস্থ শরীরে জীবনযাপন নিশ্চিত করা। সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১