কানাডায় ‘রইদ’-এর তিন পুরস্কার


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ ১৪২
কানাডায় ‘রইদ’-এর তিন পুরস্কার

কানাডার ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে বাংলাদেশের সিনেমা ‘রইদ’ জিতেছে তিনটি পুরস্কার। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য এ স্বীকৃতি পান তিনি।

এ ছাড়া ‘রইদ’ জিতেছে সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কার।

তিন পুরস্কার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ‘রইদ’ টিম। নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দের খবরটি শেয়ার করেছেন।

এবারের উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জুরি পুরস্কার পেয়েছিল।

এর আগে নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও জায়গা করে নেয় ‘রইদ’। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি চলতি বছর বাংলাদেশের পক্ষ থেকে অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে পাঠানো হয়েছে সিনেমাটি।

গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আবহে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন মেজবাউর রহমান সুমন। এতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অন্যরা।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১