
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘৪–১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শুধু স্বাস্থ্যব্যবস্থা নয়, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানও সংকটের মধ্যে রয়েছে। ব্যাংক, বিমা, করপোরেশন ও শেয়ারবাজারের পরিস্থিতি নিয়েও তিনি সমালোচনা করেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্যের লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা এবং জমজমের পানি নিয়ে তৈরি হওয়া জটিলতার প্রসঙ্গ তুলে ধরেন।
জামায়াত আমিরের দাবি, ওই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে কনটেইনার মদিনায় রয়ে গেছে বলে জানায়। পরে সেটি বিমানবন্দরে এসেছে বলে জানানো হয়। তিনি আরও দাবি করেন, এ ঘটনার প্রতিবাদ করায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মামলায় তাকে একজনকে শারীরিকভাবে নাজেহাল করার অভিযোগ আনা হয়েছে, যা তিনি ‘মিথ্যা’ বলে দাবি করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিমানবন্দর সিসি ক্যামেরার আওতায় থাকার পরও সংশ্লিষ্ট স্থানে ক্যামেরা ছিল না—এমন বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া পরানো ও হেলমেট পরানোর ঘটনাও তিনি সমালোচনা করেন।
তিনি বলেন, বিরোধী দলে থাকলেও জনগণের বিভিন্ন সমস্যা ও ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। প্রবাসী শ্রমিকদের লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্র চুরি বা হারিয়ে যাওয়ার অভিযোগের বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :