
বুধবার বিকেল ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন কিরিল। এরপর স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগ রেখে এটিএম থেকে টাকা তুলতে যান। যাওয়ার আগে ভেস্ট পরা এক রেলওয়ে কর্মকর্তার কাছে ব্যাগ ও মালামাল রেখে যান তিনি।
কিরিলের দাবি, এটিএম থেকে ফিরে এসে দেখেন ব্যাগ ও মালামালসহ ওই কর্মকর্তারও কোনো খোঁজ নেই। পরে অনেক খোঁজ করেও ব্যাগের সন্ধান পাননি।
তিনি জানান, তার ল্যাপটপের আইক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় অবস্থান দেখাচ্ছিল।
নাটোর সদর থানার ওসি মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন হলেও ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত ল্যাপটপ, ক্যামেরাসহ মালামাল উদ্ধারের আশা করছেন তারা।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :