চুয়াডাঙ্গায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ ৫১
চুয়াডাঙ্গায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন গাছিরা। জেলার বিভিন্ন মাঠে খেজুরগাছ পরিষ্কার ও ছাঁটাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে রস সংগ্রহ ও গুড়-পাটালি তৈরির কাজ।

গাছিরা জানান, প্রতিদিন ২৫ থেকে ৩০টি গাছ প্রস্তুত করতে হচ্ছে। শ্রমিকদের দৈনিক মজুরি দিতে হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকা। আগেভাগে গাছ প্রস্তুত না করলে পরে শ্রমিক পাওয়া কঠিন হবে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় এবার ২ লাখ ৭১ হাজার খেজুরগাছ রয়েছে। চলতি মৌসুমে আড়াই হাজার টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায় বলেন, চুয়াডাঙ্গার খেজুরের গুড়ের মান ভালো হওয়ায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এ জেলার গুড় দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়।

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১