রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ ১১২
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার চেষ্টার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার (২৭)।

রোববার ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসসহ কয়েকজন শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলতে যান। এ সময় আয়াসকে আটক করা হয়।

গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করার পর সংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১