জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ ৬৭
জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

একই কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে অনেককে আটকের কথা জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়।

এর আগে জাসদ কার্যালয়ে দলটির প্রতিনিধি সভা চলাকালে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। পরে সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।

বিকেল ৪টার দিকে কার্যালয় থেকে একে একে কয়েকজনকে হাতকড়া পরিয়ে বের করে আনতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অনেককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আবু জাফর সূর্যের ফেসবুক আইডিতে হাতকড়া পরা অবস্থায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে তিনি লিখেছেন, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁকেসহ অনেককে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যায়। পোস্টে তিনি জানান, তাঁকে পল্টন থানায় রাখা হয়েছে।

অন্যদিকে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের ভাষ্য, কার্যালয়ে দলের প্রতিনিধি সভা চলছিল এবং সেখানে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০