ইউনূসকে হেনস্তা: যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে অনুরোধ করবে বাংলাদেশ


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ ১৯৪
ইউনূসকে হেনস্তা: যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে অনুরোধ করবে বাংলাদেশ

ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।

এদিকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়ার করা মামলায় ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বিদেশে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশি নাগরিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিচ্ছে সরকার।

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১