হিন্দু নেতাদের সমস্যা শুনলেন শফিকুর রহমান


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ ৯৭
হিন্দু নেতাদের সমস্যা শুনলেন শফিকুর রহমান

হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যা নিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন হিন্দু সংগঠনের নেতাদের মতবিনিময় হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত সভায় আসন্ন দুর্গাপূজা, নিরাপত্তা, বৈষম্য ও বঞ্চনার বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার ও বিরোধী দলকে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন ডা. শফিকুর রহমান।

সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং নাগরিকদের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১