দুর্গাপূজায় রংপুর বিভাগের ৫১৩৬ মণ্ডপের নিরাপত্তায় এসএআরবি-১৩


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ ৩৯
দুর্গাপূজায় রংপুর বিভাগের ৫১৩৬ মণ্ডপের নিরাপত্তায় এসএআরবি-১৩

শারদীয় দুর্গাপূজা ঘিরে রংপুর বিভাগের ৫ হাজার ১৩৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি)-১৩। এর মধ্যে লালমনিরহাটের ৪৭১টি মণ্ডপেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় লালমনিরহাটের গৌরী শংকর গোশালা সোসাইটি মন্দির প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার মনিটরিং বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এসএআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদ সম্মেলনে জানান, পূজামণ্ডপে ভাঙচুর, অগ্নিসংযোগ, চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যরা প্রস্তুত রয়েছেন। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

সংবাদ সম্মেলনে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে প্রশাসন, পূজা উদ্‌যাপন কমিটি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১