ময়মনসিংহে ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ ৪৭
ময়মনসিংহে ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ

ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকদের ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোম্পানির ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের হলরুমে চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক মো. মোকলেছুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির জিএম মো. শাকিল মাহমুদ। এ সময় কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য দেন।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১