কুষ্টিয়ায় লালন আখড়া থেকে গাঁজা সেবনের ২ হাজার কলকে জব্দ


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ ১০৩
কুষ্টিয়ায় লালন আখড়া থেকে গাঁজা সেবনের ২ হাজার কলকে জব্দ

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মাদকমুক্ত রাখতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি এলাকা থেকে প্রায় দুই হাজার পিস গাঁজা সেবনের কলকে জব্দ করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে কুমারখালী থানা পুলিশ এসব সরঞ্জাম উদ্ধার করে। পুলিশের হিসাবে, জব্দ করা কলকের বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। উদ্ধার করা সরঞ্জামগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

আগামী ১৭ অক্টোবর থেকে তিন দিনব্যাপী লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১