ইউটিউব দেখে মাচায় রঙিন তরমুজ চাষ, ৩ বিঘায় ৯ লাখ টাকার আশা


জেলা প্রতিনিধি, নীলফামারী প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ ১২৪
ইউটিউব দেখে মাচায় রঙিন তরমুজ চাষ, ৩ বিঘায় ৯ লাখ টাকার আশা

ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে আধুনিক মাচা পদ্ধতিতে রঙিন তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের পূর্ব ডাঙাপাড়া গ্রামের কৃষক ওমর আলী (৪৫)। তিন বিঘা জমিতে প্রায় ৬ হাজার চারা রোপণ করে ভালো ফলনের আশা করছেন তিনি।

কৃষক ওমর আলী ‘কিং সুগার’ ও ‘সূর্য ডিম’ জাতের তরমুজ চাষ করেছেন। তাঁর দাবি, প্রায় ৬০ দিন বয়সী গাছগুলোতে ভালো ফলন এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ১০ দিনের মধ্যে তরমুজ বাজারজাত করা যাবে।

তিনি জানান, জমি প্রস্তুত ও পরিচর্যাসহ এ পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। প্রায় ১৮ হাজার কেজি তরমুজ উৎপাদনের আশা করছেন তিনি। প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি করতে পারলে মোট বিক্রি হতে পারে ৯ লাখ টাকা।

স্থানীয় কৃষক রহমত আলী জানান, মাচায় ঝুলন্ত রঙিন তরমুজের ফলন দেখে এলাকার কৃষকেরা আগ্রহী হচ্ছেন।

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়েরা মন্ডল বলেন, অসময়ে রঙিন তরমুজ চাষ প্রশংসনীয় উদ্যোগ। কৃষি বিভাগের কর্মকর্তারা ওমর আলীকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছেন।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১