পঁচানব্বই পারসেন্ট মানুষ বিএনপির পক্ষে: বেগম সেলিমা রহমান


প্রতিনিধি প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ
পঁচানব্বই পারসেন্ট মানুষ বিএনপির পক্ষে: বেগম সেলিমা রহমান

ইমরুল হাসান, নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, পঁচানব্বই পারসেন্ট মানুষ বিএনপির পক্ষে সেটি এই নির্বাচনে জনগণ প্রমাণ করেছে । আমরা লাঠি নেই নাই আমরা অস্ত্র নেই নাই আমাদের অস্ত্র হলো মনোবল আমাদের অস্ত্র জনগণ আগামীতে এই জনগণ কে সাথে নিয়েই তাদের অধিকার ফিরিয়ে দিবো।

শনিবার (২০ জানুয়ারি ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে “স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজনীতি ও জিয়াউর রহমানের দর্শন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন এখানে একজন বলছেন টিআইবির কথা টিআইবি যখন বিএনপির বিরুদ্ধে বলেছে তখন সেটা ঠিক আছে আর এখন বিশ্বাস হয় না এই যে আমার জনগণ আজকে তেল চাল ডাল কিনতে পারছে না এর দ্বায় তো সরকার নিচ্ছে না শুধু বড় বড় কথা বলেন পদ্মা সেতু কর্ণফুলি সেতু তারপর মেট্রোরেল এগুলো কাদের টাকা দিয়ে হইছে জনগণের টাকা দিয়ে হইছে সেই টাকার অর্ধেক তোমরা বিদেশে পাচার করছো টাকা পাচার করা সুবিধাভোগী গোষ্ঠী তৈরী করছো ।আমরা দেখেছি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন কারা। গণতন্ত্রের জন্য লড়াই করেছে সাধারণ মানুষ আর আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। এখন সমগ্র দেশের জনগণ আর আমরা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য কাজ করছি।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ড.এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব কেন্দ্রীয় কমিটির আহবাহক কৃষিবিদ হারুনুর রশিদ হারুন, ,এ্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন চঞ্চল, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, কৃষিবিদ আনিসুজ্জামান আনিছ, কৃষিবিদ ড. মোজাম্মেল হোসেন সোহেল কৃষিবিদ ইয়ার মাহমুদ, কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান খান , ড.পারভেজ, রবিউল আলম, আদনান হোসেন সহ প্রায় শতাধিক কৃষিবিদ নেতৃবৃন্দ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০