সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদন 


প্রতিনিধি প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৫ অপরাহ্ণ
সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদন 

মোঃ তছলিম শিকদার, নোয়াখালী:সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুকে আহবায়ক ও মোঃ কামাল উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী জীবনকে যুগ্ম আহবায়ক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে।

নোয়াখালী জেলা যুবলীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটি বিলুপ্ত করে আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব, আমিনুল হক মুন্না, নাজমুল আলম মঞ্জু ও মাহামুদুর রহমান শিপনের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৩১/১/২৪ ইং তারিখে সেনবাগ উপজেলা যুবলীগের এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এ আহবায়ক কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন মিজানুর রহমান চৌধুরী মিঠু, মোঃ মহিন উদ্দিন আবদুল আহাদ পুলার, আতিকুর রহমান ভূঁইয়া, সিরাজুল আলম পলাশ, মোঃ কফিল উদ্দিন, মোঃ মহিন উদ্দিন, গোলাপ হোসেন গোলাপ, মোঃ জাহিদুল ইসলাম রিপন, দিদারুল আলম, মোঃ আশ্রাফুল আলম, মোঃ মাসুদ রানা, এএফএম দিদারুল ইসলাম দিদার, মোঃ আজিজুল হক, এ্যাড. এমরান হোসেন চৌধুরী বাবু, মোঃ আরিফ হোসেন সোহেল, মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, মোঃ ফিরোজ আলম ভূঞাঁ প্রমুখ।

নতুন এ আহবায়ক কমিটি ৯০দিনের মধ্যে অধিনস্ত সকল শাখা কমিটির সম্মেলন শেষ করে উপজেলা যুবলীগের সম্মেলন পূর্বক দায়িত্ব হস্তান্তর করবেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১