দেবযানী দত্ত এর কবিতা- প্রকৃতি


প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ ৩০
দেবযানী দত্ত এর কবিতা- প্রকৃতি

রাতের পাখিরা ঘুমিয়ে আছে
গাছ-গাছালির পর
সেথায় ঝড় আসে, বৃষ্টি বাদল
তাদের রক্ষা করে কে আর!!

এতো মহান প্রকৃতির খেলা
যেথায় অস্তিত্ব নিয়ে টিকে থাকবার পালা।
ভেবেছি কি কভু একটিবার
সেই প্রকৃতি মা কে রক্ষা করতে
হবে যে বারবার।।

সেখানেই বিড়ম্বনা,
সব করেছি জয় কিন্তু
গোড়াতেই পরাজয় ।
নিজের ধ্বংস নিজেই সাজিয়েছি
সেখানেই আড়ম্বর।।

সদা হাস্যময়ী প্রকৃতি মাতা
তাইতো তার বিষন্নতা
ধ্বংসের যজ্ঞে মেতেছি সবাই
ভেঙে পড়ে তাই প্রসন্নতা
সদা স্নিগ্ধ প্রকৃতি তাই করবে কি কি আর!!!

আজ মহামারী, কাল সাইক্লোন
গ্রহচুত্য আর বন্যার প্লাবন
এরপর ভূমিকম্প হয়ে
সাগরতলে যাবে দেশদেশান্তর,
হবেই তো হবে কে ঠেকাবে আর,
সব প্রকৃতির খেলা
বলে স্বান্তনা পাই মেলা।।

মানবকুল আজ সঙ্কটের মুখে
সেতো ঘটে প্রকৃতি মা এর দুখে,
তাইতো মোর আহ্বান —
এসো সবাই মিলে একহয়ে করি
প্রকৃতির জয়গান ।।

(লেখক পরিচিতি:
দেবযানী দত্ত, সহকারী শিক্ষক: আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মোহাম্মদপুর, ঢাকা।)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১