অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এর জন্য তিনি দেশে ‘রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি’ ছড়িয়ে পড়াকে দায়ী করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানেরও সমালোচনা করেন। পাশাপাশি বিএনপি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শরিয়াবিরোধী আইন থেকে সরে না এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।
আপনার মতামত লিখুন :