ইরানের পাঁচ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হা.ম.লা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ ৭২
ইরানের পাঁচ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হা.ম.লা

ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্দানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গত দুই দিনে একটি মার্কিন যুদ্ধজাহাজে দুই দফা হামলার চেষ্টা করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে চারটি ট্যাংকারে ওমান উপসাগরে এবং আরেকটিতে খার্গ দ্বীপের কাছে হামলা চালানো হয়।

জবাবে ইরান জর্দানের আল-আজরাক এলাকায় মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জর্দানের সেনাবাহিনী জানিয়েছে। এর মধ্যে ১৮টি ভূপাতিত করা হয় এবং দুটি জনবসতিহীন এলাকায় পড়ে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইরান কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা মার্কিন-সংশ্লিষ্ট তেলবাহী জাহাজের ক্রুদের দ্রুত জাহাজ ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টাপাল্টি হামলার প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারেও দাম বেড়েছে।

সূত্র: বিবিসি নিউজ

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০