
সারজিস আলম লিখেছেন, “আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।”
হেনস্তাকারীদের উদ্দেশে তিনি বলেন, “যারা আপনাকে আক্রমণ করেছে তাদেরকে আপনি বাঙালি ভাই হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু।”
তিনি আরও লেখেন, “এদের শুধু মানুষের মতো একটা দেহ আছে, মনুষ্যত্ব পচে গিয়েছে। এদের থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করবেন না।”
বাঁধনকে সান্ত্বনা দিয়ে সারজিস বলেন, “এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কী প্রত্যাশা করা যায়? আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে।”
এর আগে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন অভিযোগ করেন, ইতালির ভেনিসে কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে আক্রমণাত্মক আচরণ করেন এবং বিভিন্ন বস্তু ছুড়ে মারেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করার কথাও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে একদল ব্যক্তিকে বাঁধনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে। তাদের কয়েকজন নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :