আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ই.য়া.বা ও দেশীয় অ.স্ত্র.সহ গ্রে.প্তা.র


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ ১০৭
আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ই.য়া.বা ও দেশীয় অ.স্ত্র.সহ গ্রে.প্তা.র

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হত্যা, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া ৩৮টি মামলার আসামি রাসেলকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার রাসেল আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সোনারামপুরের ‘লা ভিডা হাসপাতাল’-এর পেছন থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে মোট ৩৮টি মামলা রয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম শফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১