
মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজের ঘোষণা ছিল। এ সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ড কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করার কাজ চলছে এবং পর্যায়ক্রমে সবাইকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, খাল খনন ও সংস্কার কার্যক্রমে পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। পাশাপাশি দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। ইফতার ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন রয়েছে। কার বিরুদ্ধে মামলা হয়েছে বা কে দুর্নীতি করেছে, তা দুদকের দেখার বিষয়। জনগণের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের জন্য কাজ করতে পারলেই তিনি সন্তুষ্ট হবেন। কাজের শুরু হয়েছে, সামনে কী হয় তা সময়ই বলবে। এছাড়া আগামী ২২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।
সড়কমন্ত্রীর চাঁদাবাজি ইস্যুতে দেওয়া বক্তব্য নিয়ে যা বললেন তাহেরী
আপনার মতামত লিখুন :