ইউসিবি ফেনী শাখার উদ্যোগে এসএমই গ্রাহক সমাবেশ


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১৭ জুন, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ ৩০
ইউসিবি ফেনী শাখার উদ্যোগে এসএমই গ্রাহক সমাবেশ

ফেনীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ফেনী শাখার উদ্যোগে এসএমই গ্রাহকদের নিয়ে এক গ্রাহক সমাবেশ ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ফেনী শাখা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের এসএমই খাতের বিভিন্ন গ্রাহক অংশ নেন।

অনুষ্ঠানে বর্তমান ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি, ইউসিবি পিএলসির কার্যক্রম ও অগ্রগতি, গ্রাহকসেবার বিভিন্ন দিক, ঋণসুবিধা গ্রহণে প্রয়োজনীয় সচেতনতা এবং ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিবি ফেনী শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান। অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রাহকেরা ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকসেবাভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১