কক্সবাজারে ১৫ হাজার ৬০০ পিস ই.য়া.বা.স.হ আ.ট.ক ২


কক্সবাজার প্রতিনিধি প্রকাশের সময় : ২২ মে, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ ১৯০
কক্সবাজারে ১৫ হাজার ৬০০ পিস ই.য়া.বা.স.হ আ.ট.ক ২

কক্সবাজারে প্রায় ৭৮ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড । শুক্রবার ২২ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের সদর থানাধীন সুগন্ধা বীচ সংলগ্ন এলাকায় আজ ২২ মে ২০২৬ শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কক্সবাজার নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০